29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনে সংগঠন গঠনে মতবিনিময় সভা

21 Jul 2026

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন গঠনের লক্ষ্যে রাজধানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশে সমন্বিত উদ্যোগ, গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠনের বিষয়ে মতবিনিময় সভা হয়েছে।

২১ জুলাই রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় সংগঠনের কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতামত দেওয়া হয়। অংশগ্রহণকারীদের সুপারিশ ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়।

বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য এবং জীবনমান উন্নয়নে স্বাস্থ্যকর জীবনধারা, পুষ্টিবিজ্ঞান ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র: চলনবিল প্রবাহ