29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

চিকিৎসাখাতে নতুন প্ল্যাটফর্ম বিএডব্লিউএলএমের যাত্রা

21 Jul 2026

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিনের যাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ জুলাই ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। সভায় চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় জানানো হয়, সংগঠনটি সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয়, গবেষণা ও প্রশিক্ষণ, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

প্রধান বক্তা অধ্যাপক ড. মজিবুল হক অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য এবং জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, পুষ্টিবিজ্ঞান ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।

মুক্ত আলোচনায় সংগঠনের কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সুপারিশ দেওয়া হয়।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ